প্রিয় সপ্তম শ্রেণির ছাত্র ছাত্রী বন্ধুরা, ২০২৩ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির গনিত সমাধান – Class 7 Maths Solution এ তোমাদের সকলকে স্বাগতম! আমরা সপ্তম শ্রেণির গণিত ১ম অধ্যায়টিকে ৫টি পর্বে ভাগ করেছি।
আজকে আমরা সূচকের গল্প | সপ্তম শ্রেণির গণিত সমাধান ১ম অধ্যায় (১-৭পৃষ্ঠা)| Class 7 Maths Solution | Suchoker Golpo পর্ব- ১ এর গণিত সমস্যাগুলোর সমাধান করব। নূতন কারিকুলাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই অধ্যায়ের অংক গুলো খুবই সহজ।
আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।
সূচকের গল্প (Suchoker Golpo)
আমাদের এই অধ্যায়ে সূচক নিয়ে কথা বলা হবে । এই অধ্যায়ে আমরা জানব – সূচক কি? আমরা সূচক কিভাবে চিনব, সূচক কিভাবে তৈরী করব, কোন সংখ্যাকে কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করব, কোন বড় সংখ্যাকে কি ভাবে সহজে ছোট আকারে প্রকাশ করব ইত্যাদি ।
এই অধ্যায়ে আমরা গল্পো করতে করতে সূচক শিখবো। মজার না বিষয় টা ? চলো আমরা মূল টপিক এ যাই-
অনেক অনেক বছর আগে কোন অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন।

কিন্তু পর্যটক সরাসরি কোন মূল্য না চেয়ে বললেন, “এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। ” রাজা জিজ্ঞেস করলেন, “বলো দেখি কি নিয়ম!” পর্যটক বললেন, টানা ৫০ দিন ধরে এর মূল্য নিবেন। প্রথম দিন তিনি ১ টাকা নিবেন। দ্বিতীয় দিন তার দ্বিগুণ, অর্থাৎ ২ টাকা। তার পরের দিন নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ, অর্থাৎ ৪ টাকা। এভাবে তিনি ৫০ দিন ধরে ঐ চিত্রকর্মের মূল্য নিবেন।
হিসাবটি অনেকটা নিচের ছকের মত।
ছক ০.১
| দিন | গুণের কাজ | টাকার পরিমাণ |
| ১ | ১ | |
| ২ | ১×২ | ২ |
| ৩ | ২×২ | ৪ |
| ৪ | ৪×২ | ৮ |
| ………………………… |
সপ্তম শ্রেণির গণিত ১ম পৃষ্ঠার কাজ (ছক ০.১) সমাধানঃ
এখানে তোমরা ছক ০.১ এর মত করে একটা ছক খাতায় অঙ্কন করে ৫ম দিন থেকে ২০ দিন পর্যন্ত ঘর তৈরী করো।
ছক ০.১ সমাধানঃ
| দিন | গুণের কাজ | টাকার পরিমাণ |
|---|---|---|
| ৫ | ৮×২ | ১৬ |
| ৬ | ১৬×২ | ৩২ |
| ৭ | ৩২×২ | ৬৪ |
| ৮ | ৬৪×২ | ১২৮ |
| ৯ | ১২৮×২ | ২৫৬ |
| ১০ | ২৫৬×২ | ৫১২ |
| ১১ | ৫১২×২ | ১০২৪ |
| ১২ | ১০২৪×২ | ২০৪৮ |
| ১৩ | ২০৪৮×২ | ৪০৯৬ |
| ১৪ | ৪০৯৬×২ | ৮১৯২ |
| ১৫ | ৮১৯২×২ | ১৬৩৪৮ |
| ১৬ | ১৬৩৮৪×২ | ৩২৭৬৮ |
| ১৭ | ৩২৭৬৮×২ | ৬৫৫৩৬ |
| ১৮ | ৬৫৫৩৬×২ | ১৩১০৭২ |
| ১৯ | ১৩১০৭২×২ | ২৬২১৪৪ |
| ২০ | ২৬২১৪৪×২ | ৫২৪২৮৮ |
১ম পৃষ্ঠার কাজ (ছক ০.১) ভিডিও ক্লালঃ
Class 7 Maths Solution (সপ্তম শ্রেণির গণিত সমাধান) কাগজ ভাঁজের খেলা:
এখানে দেওয়া আছে –

এখানে উপরের নিয়ম গুলো অনুসরণ করে দেওয়া কাজ গুলা সমাধান করতে হবে। এই গুলাও আগের করা কাজ ছক ০.১ এর মতই করতে হবে।
সপ্তম শ্রেণির গণিত ২য় পৃষ্ঠার কাজ (ছক ১.১, ১.২, ১.৩ ) সমাধানঃ
ছক ১.১ সমাধানঃ
ছক ১.১
| কত তম ভাঁজ? | ঘর সংখ্যা |
|---|---|
| ১ম | ২ |
| ২য় | ৪ |
| ৩য় | ৮ |
| ৪র্থ | ১৬ |
| ৫ম | ৩২ |
ছক ১.২ সমাধানঃ
এখানে দুইটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে ৩ টি করে ভাঁজ করে এবং মোট ৪ বার ভাঁজ করে ছক ১.১ এর ন্যায় ছক ১.২ পূরণ করতে বলা হয়েছে।
ছক ১.২
| কত তম ভাঁজ? | ঘর সংখ্যা |
|---|---|
| ১ম | ৩ |
| ২য় | ৯ |
| ৩য় | ৮১ |
| ৪র্থ | ৬৫৬১ |
ছক ১.৩ সমাধানঃ
এখন বইয়ের দেয়া নির্দেশনা অনুসারে তোমাদের যাদের রোল জোড় সংখ্যা তারা ৬ সংখ্যাটি নিচের ছকে লিখো এবং যাদের রোল বিজোড় তারা ৫ সংখ্যাটি নিজের ছকে লিখো।
| সংখ্যা | কতটি সংখ্যা রয়েছে? |
|---|---|
| □ |
তোমার রোল জোড় সংখ্যা হলেঃ
| সংখ্যা | কতটি সংখ্যা রয়েছে? |
|---|---|
| ৬ | ১টি |
তোমার রোল বিজোড় সংখ্যা হলেঃ
| সংখ্যা | কতটি সংখ্যা রয়েছে? |
|---|---|
| ৫ | ১টি |
সপ্তম শ্রেণির গণিত ৩য় পৃষ্ঠার কাজ (ছক ১.৪, ১.৫, ১.৬, ১.৭ ) সমাধানঃ
এখন, তুমি যে সংখ্যাটি নিলে, সেই সংখ্যাটিকে, সেই সংখ্যাটি দিয়ে ১ বার গুণ করে এবং তা নিচের ছকের ন্যায় পূরণ করতে বলা হয়েছে।
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| □×□ |
ছক ১.৪ সমাধানঃ
ছক ১.৪
যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৫×৫ | ২৫ | ২টি |
যদি তোমার রোল জোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৬×৬ | ৩৬ | ২টি |
ছক ১.৫ সমাধানঃ
এখানে আগের বারের মতই, সেই সংখ্যাটি দিয়ে ২ বার গুণ করতে এবং নিচের ছকে গুণাকারে লিখতে বলা হয়েছে।
ছক ১.৫
যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৫×৫×৫ | ১২৫ | ৩টি |
যদি তোমার রোল জোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৬×৬×৬ | ২১৬ | ৩টি |
ছক ১.৬ সমাধানঃ
এবার, এমন করে ৩ বার, ৪ বার ও ৫ বার গুণ করো এবং নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে।
ছক ১.৬
যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৫×৫×৫×৫ | ৬২৫ | ৪টি |
| ৫×৫×৫×৫×৫ | ৩১২৫ | ৫টি |
| ৫×৫×৫×৫×৫×৫ | ১৫৬২৫ | ৬টি |
যদি তোমার রোল জোড় হয় তাহলে-
| গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|---|
| ৬×৬×৬×৬ | ১২৯৬ | ৪টি |
| ৬×৬×৬×৬×৬ | ৭৭৭৬ | ৫টি |
| ৬×৬×৬×৬×৬×৬ | ৪৬৬৫৬ | ৬টি |
ছক ১.৭ সমাধানঃ
এবার ঐ সংখ্যাটিকে ১০ বার, ১১ বার এবং ১২ বার গুণকরে নিচের ছকে শুধু গুণাকারে লিখতে হবে।
ছক ১.৭
যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-
| গুণাকার | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|
| ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ১১টি |
| ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ১২টি |
| ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ১৩টি |
যদি তোমার রোল জোড় হয় তাহলে-
| গুণাকার | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? |
|---|---|
| ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ১১টি |
| ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ১২টি |
| ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ১৩টি |
সপ্তম শ্রেণির গণিত ৩য় ও ৪র্থ পৃষ্ঠার কাজ (ছক ১.৮, ১.৯, ১.১০) সমাধানঃ
কাজঃ ছক ১.৮ তোমাদের বইয়ে সমাধান করে দেয়া আছে। সেই অনুযায়ী ছক ১.৯ সমাধান কর।
ছক ১.৯
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
| □২ | ||||
| □৩ | ||||
| □৪ | ||||
| □৫ | ||||
| □৬ |
ছক ১.৯ সমাধানঃ
তোমার নেয়া সংখ্যাটি যদি ৫ হলে তুমি নিচের মত ছক পূরণ করবে।
ছক ১.৯
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
| ৫ | ৫×৫ | ২৫ | ২ | ৫২ |
| ৫×৫×৫ | ১২৫ | ৩ | ৫৩ | |
| ৫×৫×৫×৫ | ৬২৫ | ৪ | ৫৪ | |
| ৫×৫×৫×৫×৫ | ৩১২৫ | ৫ | ৫৫ | |
| ৫×৫×৫×৫×৫×৫ | ১৫৬২৫ | ৬ | ৫৬ |
তোমার নেয়া সংখ্যাটি যদি ৬ হলে তুমি নিচের মত ছক পূরণ করবে।
ছক ১.৯
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
| ৬ | ৬×৬ | ৩৬ | ২ | ৬২ |
| ৬×৬×৬ | ২১৬ | ৩ | ৬৩ | |
| ৬×৬×৬×৬ | ১২৯৬ | ৪ | ৬৪ | |
| ৬×৬×৬×৬×৬ | ৭৭৭৬ | ৫ | ৬৫ | |
| ৬×৬×৬×৬×৬×৬ | ৪৬৬৫৬ | ৬ | ৬৬ |
কাজঃ তুমি তোমার নেয়া সংখ্যাটিকে ১০ বার, ১১ বার এবং ১২ বার গুণ করে ছক পূরণ করেছিলে। কাজটি করতে কষ্ট হয়েছিল তাই না? তাহলে নিচের ছকটিতে নতুন যে নিয়ম শিখলে সেটি অনুযায়ী দেখো তো লিখতে পারো কীনা?
ছক ১.১০
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
ছক ১.১০ সমাধানঃ
তোমার নেয়া সংখ্যাটি যদি ৫ হলে তুমি নিচের মত ছক পূরণ করবে।
ছক ১.১০
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
| ৫ | ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ৯৭৬৫৬২৫ | ১০ টি | ৫১০ |
| ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ৪৮৮২৮১২৫ | ১১ টি | ৫১১ | |
| ৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫ | ২৪৪১৪০৬২৫ | ১২ টি | ৫১২ |
তোমার নেয়া সংখ্যাটি যদি ৬ হলে তুমি নিচের মত ছক পূরণ করবে।
| তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬? | গুণাকার | গুণফল | গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে | গুণফল লেখার নতুন উপায় |
| ৬ | ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ৬০৪৬৬১৭৬ | ১০ টি | ৬১০ |
| ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ৩৬২৭৯৭০৫৬ | ১১ টি | ৬১১ | |
| ৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬ | ২১৭৬৭৮২৩৩৬ | ১২ টি | ৬১২ |
(Class 7 Math Book Solution) ৬ষ্ঠ পৃষ্ঠার কাজ (ছক ১.১১ ও ১.১২) সমাধানঃ
কাজঃ ছক ১.১১ পূরণ করো। পরবর্তীতে ছক ১.১১ এর ন্যায় ছক নিজের খাতায় অঙ্কন করো এবং ৯
সংখ্যাটির জন্য সেটি পূরণ করো।
| সংখ্যা | ঘাত | গুণাকারে লেখো | সূচকীয় পদ্ধতিতে লেখো | গুণফল |
| ১০ | ১ | ১০ | ১০১ | ১০ |
| ২ | ১০ × ১০ | ১০০ | ||
| ৩ | ১০৩ | ১০০০ | ||
| ৪ | ১০ × ১০×১০ × ১০ | ১০০০০ | ||
| ৫ | ১০৫ | ১০০০০০ | ||
| ৬ | ১০ × ১০ × ১০ × ১০ × ১০ × ১০ | ১০০০০০০ |
ছক-১.১১ সমাধানঃ
ছক-১.১১
| সংখ্যা | ঘাত | গুণাকারে লেখো | সূচকীয় পদ্ধতিতে লেখো | গুণফল |
| ১০ | ১ | ১০ | ১০১ | ১০ |
| ২ | ১০ × ১০ | ১০২ | ১০০ | |
| ৩ | ১০×১০ × ১০ | ১০৩ | ১০০০ | |
| ৪ | ১০ × ১০×১০ × ১০ | ১০৪ | ১০০০০ | |
| ৫ | ১০ × ১০ × ১০ × ১০ × ১০ | ১০৫ | ১০০০০০ | |
| ৬ | ১০ × ১০ × ১০ × ১০ × ১০ × ১০ | ১০৬ | ১০০০০০০ |
| সংখ্যা | ঘাত | গুণাকারে লেখো | সূচকীয় পদ্ধতিতে লেখো | গুণফল |
| ৯ | ১ | ৯ | ৯১ | ৯ |
| ২ | ৯ × ৯ | ৯২ | ৮১ | |
| ৩ | ৯ × ৯× ৯ | ৯৩ | ৭২৯ | |
| ৪ | ৯ × ৯× ৯× ৯ | ৯৪ | ৬৫৬১ | |
| ৫ | ৯ × ৯× ৯× ৯× ৯ | ৯৫ | ৫৯০৪৯ | |
| ৬ | ৯ × ৯× ৯× ৯× ৯× ৯ | ৯৬ | ৫৬২৭৩৬৯৭ |
ছক-১.১২ সমাধানঃ
ছক-১.১২
| গুণ-আকার | সূচকীয় আকার | ভিত্তি | ঘাত |
|---|---|---|---|
| ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ | ৭১৪ | ৭ | ১৪ |
| ১৪ × ১৪ × ১৪ × ১৪× ১৪ | ১৪৫ | ১৪ | ৫ |
| ২ × ২ × ২ × ২ × ২× ২ × ২ × ২ × ২× ২ | ২১০ | ২ | ১০ |
| ১১ × ১১ × ১১ × ১১× ১১ × ১১ × ১১×১১ | ১১৮ | ১১ | ৮ |
| ২১ | ২১১ | ২১ | ১ |
(Class 7 math book pdf) ৭ম পৃষ্ঠার কাজ (ছক ১.১৩ ও ১.১৪) সমাধানঃ
৭ম পৃষ্ঠার কাজ– চলো, আমরা আবার আমাদের সেই কাগজ ভাঁজের খেলার কথা ভাবি। তোমরা সেখান থেকে কি সূচকের কোন ধারণা করতে পারো? যদি পারো, তাহলে, ছক ১.১৪ পূরণ করো এবং পরবর্তীতে প্রতিবারে সমান ৩ ভাগ করে ভাঁজের জন্য ছক ১.১৪ এর ন্যায় নিজের খাতায় ছক অঙ্কন করে পূরণ করো।
ছক ১.১৩ সমাধানঃ
| ভাঁজের প্রকৃতি | ভাঁজ সংখ্যা | ঘর সংখ্যা | গুণাকার | সূচকীয় আকার |
| প্রতিবার সমান ২ ভাগ করে ভাঁজ | ১ | ২ | ২১ | |
| ২ | ৪ | ২×২ | ২২ | |
| ৩ | ৮ | ২×২×২ | ২৩ | |
| ৪ | ১৬ | ২×২×২×২ | ২৪ | |
| ৫ | ৩২ | ২×২×২×২×২ | ২৫ |
প্রতিবারে সমান ৩ ভাগ করে ভাঁজের জন্য সমাধানঃ
| ভাঁজের প্রকৃতি | ভাঁজ সংখ্যা | ঘর সংখ্যা | গুণাকার | সূচকীয় আকার |
| প্রতিবার সমান ৩ ভাগ করে ভাঁজ | ১ | ৩ | ৩১ | |
| ২ | ৯ | ৩×৩ | ৩২ | |
| ৩ | ২৭ | ৩×৩×৩ | ৩৩ | |
| ৪ | ৮১ | ৩×৩×৩×৩ | ৩৪ | |
| ৫ | ২৪৩ | ৩×৩×৩×৩×৩ | ৩৫ |
কাজ (১) : উপরে সেই রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটিকে তোমার খাতায় নিচের ছকের মত সম্পূর্ণ করো।
| দিন | সূচকীয় আকার | টাকার পরিমাণ |
| ১ | ১ | |
| ২ | ২১ | ২ |
| ………………….. | ………………………………………. | ………………….. |
| ২৯ | ||
| ৩০ |
৭ নং পৃষ্ঠা কাজ (১) এর সমাধানঃ
| দিন | সূচকীয় আকার | টাকার পরিমাণ |
| ১ | ১ | |
| ২ | ২১ | ২ |
| ৩ | ২২ | ৪ |
| ৪ | ২৩ | ৮ |
| ৫ | ২৪ | ১৬ |
| ৬ | ২৫ | ৩২ |
| ৭ | ২৬ | ৬৪ |
| ৮ | ২৭ | ১২৮ |
| ৯ | ২৮ | ২৫৬ |
| ১০ | ২৯ | ৫১২ |
| ১১ | ২১০ | ১০২৪ |
| ১২ | ২১১ | ২০৪৮ |
| ১৩ | ২১২ | ৪০৯৬ |
| ১৪ | ২১৩ | ৮১৯২ |
| ১৫ | ২১৪ | ১৬৩৮৪ |
| ১৬ | ২১৫ | ৩২৭৬৮ |
| ১৭ | ২১৬ | ৬৫৫৩৬ |
| ১৮ | ২১৭ | ১৩১০৭২ |
| ১৯ | ২১৮ | ২৬২১৪৪ |
| ২০ | ২১৯ | ৫২৪২৮৮ |
| ২১ | ২২০ | ১০৪৮৫৭৬ |
| ২২ | ২২১ | ২০৯৭১৫২ |
| ২৩ | ২২২ | ৪১৯৪৩০৪ |
| ২৪ | ২২৩ | ৮৩৮৮৬০৮ |
| ২৫ | ২২৪ | ১৬৭৭৭২১৬ |
| ২৬ | ২২৫ | ৩৩৫৫৪৪৩২ |
| ২৭ | ২২৬ | ৬৭১০৮৮৬৪ |
| ২৮ | ২২৭ | ১৩৪২১৭৭২৮ |
| ২৯ | ২২৮ | ২৬৮৪৩৫৪৫৬ |
| ৩০ | ২২৯ | ৫৩৬৮৭০৯১২ |
Class 7 Math Solution pdf Download:
Class 7 Math Solution pdf ১ম অধ্যায় (সূচকের গল্প) এর ১- ৭পৃষ্ঠার সকল ছক এবং কাজ গুলো সমাধান এর pdf ডাউনলোড করতে নিচের দেয়া লিঙ্ক এ ক্লিক কর।
এই অধ্যায়ের বাকী অংশঃ
৩.সূচক নিয়ে কারিকুরি (৯-১৩ পৃষ্ঠা)
২য় অধ্যায় – অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ
সূচিপত্র (আলোচিত বিষয়ের তালিকা)
উপসংহারঃ সপ্তম শ্রেণির গনিত সমাধান – Class 7 Math Solution
আমরা ২০২৩ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির গনিত সমাধান – Class 7 Math Solution এর ১ম অধ্যায় (সূচকের গল্প) এর ১- ৭পৃষ্ঠার সকল ছক এবং কাজ গুলো সমাধান করে দিয়েছি এবং তোমরা যেন বুঝতে পার এই জন্যে ভিডিও ও PDF যুক্ত করে দিয়েছি। আমি আশা করি এতে তোমাদের উপকার হবে। আমার অজান্তে কোন ভূল হইলে ক্ষমা করে দেবে আশা করি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।
